7:24 pm, Tuesday, 22 September 2026

কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মনির হোসেন,কালকিনি প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাব (DKBDC)-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদের পক্ষ হতে নবাগত ইউএনওকে একটি ইনডোর প্ল্যান্ট ডেজার্ট রোজ গাছের চারা উপহার দেয়া হয়।

সাক্ষাৎকালে ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, রক্তের প্রয়োজনীয়তা এবং সংগঠনের মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সাল হতে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। ভবিষ্যতে কালকিনি ও ডাসারে রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা ।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোন ভালো কাজে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডি কে ব্লাড ডোনার্স ক্লাব (DKBDC)-এর উপদেষ্টা রকিবুজ্জামান,
সভাপতি খন্দকার জিহাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় : 03:14:40 pm, Monday, 21 September 2026