8:13 pm, Tuesday, 22 September 2026

অন্যের বিয়ে সাজাতেন নুরু, এবার নিজের মেয়ের বিয়েতে বানালেন স্বপ্নের তোরণ

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার, টেকনাফ মহাসড়কের পাশে উখিয়ার কুতুপালং এলাকায় তৈরি করা হয়েছে চোখধাঁধানো এক ব্যতিক্রমী বিয়ের তোরণ। বাহারি রং, নান্দনিক নকশা ও আলোকসজ্জায় সাজানো তোরণটি মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষের দৃষ্টি কাড়ছে। ইতোমধ্যে তোরণটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
দূর থেকে দেখলে মনে হবে, কোনো রাজকীয় আয়োজনের প্রবেশদ্বার। কিন্তু এই তোরণের গল্পটা একটু অন্যরকম।
এটি কোনো গ্রাহকের বিয়ের অনুষ্ঠান সাজানোর জন্য তৈরি করেননি ডেকোরেশন ব্যবসায়ী নুরুল হাকিম ওরফে ‘ডেকোরেশন নুরু’। নিজের মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতেই লাখ টাকা খরচ করে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমী এই তোরণ।
দীর্ঘদিন ধরে অন্যের বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার কাজ করে আসছেন নুরুল হাকিম। এবার নিজের মেয়ের জীবনের বিশেষ দিনকে ঘিরে সেই অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েছেন তিনি। তোরণজুড়ে ফুটিয়ে তুলেছেন নানা রঙের নান্দনিক নকশা, যা সন্ধ্যার পর আলোকসজ্জায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
কুতুপালংয়ের মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তোরণটি দেখতে অনেকেই থেমে যাচ্ছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। ফলে অল্প সময়েই ব্যতিক্রমী এই বিয়ের তোরণটি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়দের মতে, বিয়ের আয়োজনকে ঘিরে এমন দৃষ্টিনন্দন তোরণ কুতুপালং এলাকায় সচরাচর দেখা যায় না। তাই পথচারীদের কাছে এটি এখন শুধু একটি বিয়ের গেট নয়,মেয়ের প্রতি একজন বাবার ভালোবাসা, আনন্দ ও স্বপ্নেরও যেন এক রঙিন প্রকাশ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

অন্যের বিয়ে সাজাতেন নুরু, এবার নিজের মেয়ের বিয়েতে বানালেন স্বপ্নের তোরণ

আপডেটের সময় : 01:53:15 pm, Saturday, 19 September 2026