8:24 pm, Tuesday, 22 September 2026

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মোঃ রাসেল ফরাজী,স্টাফ রিপোর্টার, মনপুরা:

ভোলার মনপুরায় ১০ পিস ইয়াবাসহ মো. রাকিব (২২) ও মো. সাগর (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চরফৈজুদ্দিন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে দীপক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাকিব ও সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মো. রাকিব চরযতিন ৪ নম্বর ওয়ার্ডের বজলু মাস্টারের বাড়ির পাশের এলাকার মো. ইলিয়াছের ছেলে। অপরদিকে মো. সাগর চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন ফিটারের ছেলে। তারা দুজনই মনপুরা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেটের সময় : 11:26:19 am, Saturday, 19 September 2026