6:37 pm, Tuesday, 22 September 2026

পরিচ্ছন্নতা থেকে শান্তির বার্তা, টেকনাফে যুবকদের ব্যতিক্রমী আয়োজন

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে যুবকদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘Youth-Led Community Clean-Up for Peace and Social Cohesion’ শীর্ষক কর্মসূচি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। SHED ও ActionAid Bangladesh-এর উদ্যোগে, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং টেকনাফের স্থানীয় সংস্থা উদয় এর সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জাদীমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে প্রায় দুই শতাধিক যুব শান্তিনির্মাণকর্মী (Youth Peacebuilder) অংশ নেন। র‍্যালিটি জাদীমুরা স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে যুব শান্তিনির্মাণকর্মীরা জাদীমুরা স্টেশন ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় মানুষের ব্যবহারের জন্য জাদীমুরা স্টেশনে একটি বড় ডাস্টবিন স্থাপন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় মাঠের মঞ্চে একত্রিত হন। সেখানে কক্সবাজার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশ ও মিয়ানমারের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সংহতির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দয়াল হরি ধর, উদয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, উদয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুজন এবং ActionAid Bangladesh-এর প্রতিনিধি সুমাইয়া সুমা।

অনুষ্ঠান পরিচালনা করেন Peace Builder তানজিনা মাহমুদ জয়া ও সাকাওয়াত হোসেন। এছাড়া Peace Champion মোহাম্মদ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের যুব শান্তিনির্মাণকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শান্তি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদার করা সম্ভব। কর্মসূচিতে অংশ নেওয়া যুবকেরাও ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

পরিচ্ছন্নতা থেকে শান্তির বার্তা, টেকনাফে যুবকদের ব্যতিক্রমী আয়োজন

আপডেটের সময় : 02:02:56 pm, Thursday, 17 September 2026