6:37 pm, Tuesday, 22 September 2026

দুপচাঁচিয়ায় জিয়ানগর ইউপি ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
“স্বল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইএসডিওর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
বুধবার দুপুরে জিয়ানগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রোজিনা আক্তার সভাটি সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান। এ ছাড়া ইউপি সদস্য রফিকুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি এর সেবা গ্রহণে উৎসাহিত করতে জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় জিয়ানগর ইউনিয়ন পরিষদের সব সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

দুপচাঁচিয়ায় জিয়ানগর ইউপি ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

আপডেটের সময় : 01:48:51 pm, Wednesday, 16 September 2026