
নিউজ ডেক্স:
দ্বীপ জেলা ভোলার মনপুরার ৪নং দক্ষিণ সাকুচিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে সম্মানিত এলাকাবাসীর প্রতি বিনীত সালাম ও শুভেচ্ছা জানিয়ে নুরুল আমিন মিয়া সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এলাকার সুখ-শান্তি, উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে তিনি। সবার দোয়া প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান তিনি ।তিনি দীর্ঘ দিন ধরে বিএনপির একজন কর্মী হিসেব সততা ও নিষ্ঠার সাথে এলাকায় কাজ করছে বলে জানান তিনি।৫ নং ওয়ার্ড ইউপি সদস্য পথ-প্রত্যাশী মোঃ নুরুল আমিন বলেন সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত কোন ধরনের অপরাধের সাথে আমি জড়িত নেই।এবং কোন ব্যক্তি বলতে পারবে না যে,আমার দ্বারা ক্ষতি গ্রস্ত হয়েছে। তাই আমি সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই।আমি ৫নং ওয়ার্ডবাসীর জন্য কোন ধরনের অন্যায় ও অত্যাচার সহ্য করিনি ও করবো না।এবং এলাকার সূত্রে জানা যায় তিনি একজন ভালো লোক এবং তাকে সমর্থন করেন অনেকেই।তিনি ভদ্র নম্র বলে জানান এলাকার অনেকেই।তাই তিনি বলেন আমি সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন একান্ত কামনা করছি।এছাড়াও ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ করবেন বলেও জানান তিনি।আমাদেরকে জানান এলাকায় খোঁজ নিয়ে দেখেন আমি কোন অন্যায় অপরাধের সাথে জড়িত আছি কিনা।তাই তার সাহস ও সততার প্রশংসা করেন এলাকার অনেকেই।
মো কামরুল হোসেন সুমন 

























উনি ভালো লোক, তাকে সবাই ভোট দেয়ার অনুরোধ রইল