6:41 pm, Tuesday, 22 September 2026

নেছারাবাদের দৈহারীতে মাদকের গডফাদার রুমান হাওলাদার পলাতক!থামছেনা ব্যবসা

*কিশোরদের দিয়ে রমরমা ব্যবসা, স্ত্রী মাদকসহ গ্রেফতার হলেও থামছে না কারবার

স্টাফ রিপোর্টার:

নেছারাবাদ উপজেলার *দৈহারী ইউনিয়নে* মাদক, চুরি ও চিন্তাইয়ের হোতা হিসেবে পরিচিত *মো: রুমান হাওলাদার* এখন পলাতক। অভিযোগ আছে, সে দীর্ঘদিন ধরে ইউনিয়নে মাদক ব্যবসা রমরমা করে চালাচ্ছে।

*কিশোরদের দিয়ে ব্যবসা, ভিডিও ভাইরাল:*
স্থানীয় সূত্র ও বিভিন্ন ফেসবুক পেইজের ভিডিওতে দেখা গেছে, রুমান হাওলাদার কিছু কিশোর ছেলেদের দিয়ে দৈহারী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মাদক বেচাকেনা করাচ্ছে। সে নিজে আড়ালে থেকে “সুপারিশ” ও “শর্ত” দিয়ে এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছে।

চুরি থেকে মাদক – সবেতেই অভিযোগ:*
এলাকাবাসীর অভিযোগ, রুমান হাওলাদার শুধু মাদকই না, একটি ব্যাটারি চালিত অটো রিক্সার ব্যাটারি চুরির সাথেও জড়িত। যুব সমাজ প্রতিবাদ করায় সে উল্টো প্রতিবাদকারীদের নামে মিথ্যা অপবাদ ও মামলা দেওয়ার হুমকি দেয়। তার ভয়ে এলাকায় কেউ তার নাম মুখে নিতেও সাহস পায় না।

*স্ত্রী গ্রেফতার, গডফাদার পলাতক:*
গোপন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ডিবি পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে রুমান হাওলাদারের স্ত্রীকে তার ঘর থেকে মাদকসহ গ্রেফতার করেছে। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে রুমান হাওলাদার কৌশলে পালিয়ে যায়। এরপর সে দৈহারী ইউনিয়ন ছেড়ে গেলেও যেকোনো সময় ফিরে এসে আবার ব্যবসা শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রশাসনের কাছে জোর দাবি: “নেছারাবাদের সবাই তাকে চেনে। সে মাদক, চুরি, চিন্তাই করে বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ ধরলেও কিছুদিন পর ছাড়া পেয়ে আবার দল নিয়ে ব্যবসা চালায়

এলাকাবাসী ও যুব সমাজের দাবি, *নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পার্টিকেল বাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং পিরোজপুর জেলা পুলিশ সুপার* যেন দৈহারী ইউনিয়নে নিয়মিত মোবাইল কোর্ট ও টহল বাড়ান। পাশাপাশি পলাতক রুমান হাওলাদারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। মাদকের সাথে যারা “ইন্ধন” দিচ্ছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানান তারা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

নেছারাবাদের দৈহারীতে মাদকের গডফাদার রুমান হাওলাদার পলাতক!থামছেনা ব্যবসা

আপডেটের সময় : 04:44:56 am, Sunday, 13 September 2026