6:44 pm, Tuesday, 22 September 2026

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) আদমদীঘি বাসট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম,
আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, থানার ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, নাজিম উদ্দিন, ফায়ার সার্ভিসের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি-সহ সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
কর্মসূচি থেকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করার জন্য সকলকে আহ্বান জানানো হয়। পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসাবে একটি জনসচেতনতামূলক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেটের সময় : 02:05:57 pm, Saturday, 12 September 2026