
মোঃকামরুল হোসেন সুমন,মনপুরাঃ
দ্বীপ জেলা ভোলার মনপুরায় নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মা ইলিশ শিকারে ব্যাস্ত জেলেরা,তখনি মেঘনা নদীতে যৌথ অভিযানে ৫টি মাছ ধরার নৌকা থেকে ৩০ হাজার মিটার জাল জব্দ ও ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) দিবাতগ রাত সন্ধ্যার ৭ঃ০০ ঘটিকা থেকে মনপুরার হাজিরহাট ঘাটসংলগ্ন এলাকার মেঘনায় কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে।পরে পরিচালিত অভিযানে জাল ও জেলেদের আটক করা হয়।
অভিযান শেষে জব্দ করা জাল মনপুরা উপজেলা কোস্টগার্ডের আউটপোস্টে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রসঙ্গত, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও অবৈধ মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক 








