9:45 pm, Wednesday, 23 September 2026

কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনি থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) তিনি কালকিনি থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার জনাব ফজলে এলাহী।

পরিদর্শনের শুরুতে অতিরিক্ত ডিআইজি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা এবং সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কর্মবণ্টন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

আপডেটের সময় : 09:39:53 am, Wednesday, 23 September 2026