
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা কলমাকান্দায় উপজেলায় পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর ছেলে নিহত সাগর মিয়ার চার বছর হয়ে গেছে এখনো কোনো বিচার পাই নাই বাবা। আমার ছেলের হত্যার আসামি’রা প্রকাশ্যে ঘুরছে চার বছর ধরে সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলের হত্যার সঠিক বিচার করা হোক। আমার ছেলের হত্যার আসামি’রা হলো- জয় মিয়া,সাদিয়া আক্তার পিংকী, হিরণ মিয়া,সেলিনা আক্তার, আব্দুল রশিদ, মোঃ রেহেন মিয়া,আব্দুল কুদ্দুছ, মোঃ সুজাত মিয়া, মোঃ রুবেল মিয়া,মোঃ রেহান মিয়া,
নিহতের বাবা আরো বলেন, রেহান মিয়ার বিরুদ্ধে এলাকায় অনেক চুরির অভিযোগ পাওয়া যায়, গত ১৮/০৯/২৬ তারিখে বারহাট্টা থানার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে শুনেছি, জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একটি গাভী চুরি করে নিয়ে গিয়ে রেহানের বাড়িতে রেখেছে।
নিহতের বাবা আরো অভিযোগ করে বলেন, আমাকে রেহান বিভিন্ন সময় ফোনে হুমকি-ধুমকি দেয় ও আমার ছেলের হত্যার মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য, আমার ছেলে সাগরের হত্যার বিচার চাই, খুনিদের “সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক”।
বারহাট্টা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নিহত সাগর আমার নবম শ্রেণির ছাত্র ছিল এবং সে ছেলে হিসেবে খুব ভালো ছিল আমার স্কুলের মধ্যে সে একজন নামাজে ছাত্র ছিল, তার নিহত খবর শুনে খুব কষ্ট লেগেছে আমাদের মনে, আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।”
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২ সালের ঘটনা আমি কিছুই জানি না।
প্রতিবেদকের নাম 


















