আব্দুল মান্নান সিদ্দিকী:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মশার উপদ্রব বৃদ্ধি জনসাধারণ অতিষ্ঠে ভুক্তভোগীরা জনান,এ বছর বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হওয়ার পর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয় ।
এ জলাবদ্ধ স্থানগুলো হচ্ছে মশার প্রজনন স্থান ।
এ সব স্থান হতে মশার সৃষ্টি হয়ে জলাবদ্ধ এলাকার বাড়ি গুলোতে মশার ছড়িয়ে পড়ছে ।
দিন রাত মশার উপদ্রব ও মশার কামড়ে জনসাধারণ অতিষ্ঠ ।
মশার কামড়ে জ্বর ও ডেঙ্গু জ্বর আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী ।
ভুক্তভোগী মহলের অভিমত এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর যদি মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তাহলে এ সমস্যা সমাধান সম্ভব ।