প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৩:২২ পি.এম
শ্রীনগরে বাঘড়া মাছের বাজার নয় যেন বিরান ভুমি

আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার দু শতাধিক বছরের পূর্বের ঐতিহ্যবাহী বাঘড়া বাজারটি
এ বাজারে প্রতিদিন শত শত ক্রেতা ,বিক্রেতা আসতেন তাদের নিত্য প্রয়োজনীয় ক্রয় বিক্রয় করতে ।
ক্রেতাদের উপস্থিতিতে বাজার ছিল সরগরম ও উৎসব মুখর পরিবেশ ।
আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন এলাকায় নতুন নতুন বাজার গড়ায় ও পদ্মা নদীতে চরপড়ায় ,বাজারের রাস্তাঘাট বেহাল দশা এসব রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল দারুন ব্যাঘাত ঘটে ।
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১ টা বাঘাড়া মাছের বাজারে গিয়ে দেখা যায় মাছ বাজারে বিক্রেতা থাকলেও ক্রেতা শূন্য ।
মনে হচ্ছিল মাছ বাজার নয় যেন বিরান ভূমি ।
বিক্রেতারা জানান, প্রতিদিন আড়ত হতে অল্প পরিমাণের মাছ ক্রয় করে বিক্রেতাদের উদ্দেশ্যে বাজারে এনে ক্রেতার অভাবে মাছ বিক্রি করতে না পেরে মাছ নিয়ে বাড়ি ফেরত যেতে হয় ।
এভাবে চলতে থাকলে তাদের পক্ষে ব্যবসা ছেড়ে দেয়া ছাড়া উপায় থাকবে না ।
তারা আরো জানান, বাজারটির স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে হলে রাস্তাঘাট উন্নয়ন ,নদী ,খাল ও খননে বাজার কমিটি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন ।
Copyright © 2026 dailysomoyersongbad.online. All rights reserved.