আব্দুল মান্নান সিদ্দিকী:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কটি এমনিতে অপ্রশস্ত প্রতিদিন শত শত মালবাহী ও যাত্রীবাহী যানবাহন,রিক্সা অটোরিকশা চলাচল করে এ সড়কটির দিয়ে ।সড়কের দু পাশে রয়েছে সামান্য ফুটপাত ।সে ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করেন ।
স্থানীয় ইট বালু ব্যবসায়ীরা তাদের ইট ও বালু ফুটপার জুড়ে রাখায় পথচারীদের ফুটপাত দিয়ে চলাই দুঃসাধ্য।
তার ওপর সড়কের দুই পাশে যাত্রীবাহী বাস ও গাছের গুড়ি ভ্যান পার্কিং করায় এবং রাস্তা দিয়ে দুই দিকে আগত যাত্রীবাহী যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হয় ।মালবাহী ও যাত্রীবাহী চালক যদিএকটু অসতর্ক ভাবে যানবাহন চালান তাহলে একটুখানি ভুলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ।