আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এ বছর বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় নিন্মঞ্চলের সবজি বাগান গুলোতে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সবজি বাগানের সবজি নষ্ট হওয়ার সবজি চাষী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সফল সবজি চাষী আব্দুল গফুর , জানান সারা বছর তিনি সবজি বাগানে বিভিন্ন প্রকার সবজি চাষ করেন তা বাজারে বিক্রি করে যে আয় করেন তা দিয়ে চলে তার সংসার ।
মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে তার সবজি বাগান গুলোতে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সবজি বাগানের সবজি পচে নষ্ট হয়ে গেছে ।
এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ।
সবজি বাগানের সবজি নষ্ট হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারগুলোতে বর্তমানে বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী ।
সচেতন মহলের অভিমত খাল গুলোর মুখ বন্ধ থাকায় , খাল ভরাট হওয়ায়ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।
পুনরায় খাল গুলো খনন ও ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিলে এ সমস্যা সমাধান হওয়া সম্ভব ।