মিজানুর রহমান রিপন,কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর মহিপুর থানাধীন ৭নং লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া গ্রামে আপন বোন জান্নাতী সহ চার শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান (১৫) নামের এক কিশোর কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) লতাচাপলি ইউনিয়ন পরিষদের পাশের গলি থেকে এস আই জাকির হোসেনের নেতৃত্বে অভিযুক্ত কিশোর হাসান কে গ্রেফতার করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪. ০০ টার দিকে শিশু ধর্ষণ চেষ্টাকারী অভিযুক্ত হাসান(১৫) পিতাঃ শহিদ হাওলাদার এর নিজ বসত বাড়িতে আপন বোন জান্নাতি(০৮) সহ প্রতিবেশি ও খেলার সাথী লাবনী (০৬),মোসাঃ হামিদা(০৯),মুসফিকা(০৮) কে ধর্ষণ চেষ্টা চালায়।
এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন হাসানকে
শারিরীক আঘাত সহ মাথার আংশিক চুল কেটে দেয়।যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ভিকটিম লাবনীর মা মোসাঃ জাকিয়া বেগম বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহিপুর থানায় নারী ও শিশু আইনের ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন।
মামলার পরবর্তী সময়ে গত ১৬ সেপ্টেম্বর ভিকটিম লাবনী ও হামিদা বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।
এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা হয়েছে এবং এস আই জাকির হোসেনর নেতৃত্বে মহিপুর থানা পুলিশের একটি টীম অভিযুক্ত কিশোর হাসান কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনি ও আদালতে প্ররনের প্রক্রিয়া চলমান।