দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করেন। উক্ত অভিযান উদ্বোধনের পর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এই উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, পৌর বিএনপির সাধরন সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা যুবদলের আহবায়কআফসার আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা হায়াত আশফিয়া (সিলভা), সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধরন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম চুম্বুক সহ প্রমূখ।