
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত আজ সোমবার।
পরিদর্শনকালে তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, খুলনার আয়োজনে বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য ৩ (তিন) দিনব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণ (PDO) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদেশগমনেচ্ছু কর্মীদের নিরাপদ অভিবাসন, বৈধ উপায়ে বিদেশ গমন, কর্মস্থলের আইন-কানুন মেনে চলা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশগমনেচ্ছু কর্মীদের আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থানের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন, শেখর কুমার শীল, ইকবাল হোসেন, বজলুল হক, সহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।