বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের অদুরে অলিনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৫) নামে এক যুবদল নিহত কর্মী নিহত হয়েছেন।এ ঘটনায় তার সহযোদ্ধা তাফসির আলম শাওন (২৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন।তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।সূত্র জানায়, গতরাতে বাড়বকুণ্ড বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব ওৎপেতে থাকা দুর্বৃত্তরা যুবদল কর্মী বাপ্পীকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এ সময় তার সাথে থাকা শাওন ও গুলিবিদ্ধ হয়। ঘনিষ্ঠ সূত্র জানায়, হতাহত দুইজন সীতাকুণ্ড থেকে নির্বাচিত বিএনপি'র এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
এর বাইরে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
তবে, গুলি বর্ষণ ও যুবদল কর্মী হতাহতের ঘটনায় সীতাকুণ্ডে থমথমে অবস্থা বিরাজ করছে।